ইবি প্রতিনিধি : ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্টপোষকতাকারীদের চিহ্নিতকরণ সংক্রান্ত তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ (সময়কাল গত ০৯.০৩.২০০৯ ইং হতে ০৫.০৮.২০২৪ ইং পর্যন্ত) সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতি পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণ সংক্রান্ত তথ্য অনুসন্ধান এর নিমিত্তে মাননীয় ভাইস-চ্যান্সেলর একটি তদন্ত কমিটি গঠন করেছেন। উক্ত কমিটিকে তদন্ত কাজে সহায়তার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিকট নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতি পৃষ্ঠপোষকতা বিষয়ে কোন কাগজপত্র, দলিল বা অন্য কোন প্রমাণাদী থাকলে তা আগামী ২৪. কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে, ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে মৌখিকভাবে বা টেলিফোনযোগে জ্ঞাত তথ্য প্রদান করা যাবে। উল্লেখ্য যে, তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করা হবে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ বিগত ১৫ বছরে নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্টপোষকতাকারীদের চিহ্নিতকরণে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খানকে আহ্বায়ক ও শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্য-সচিব করে পাঁচ সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী। তদন্ত কমিটিকে ৯০ কার্যদিবসের মধ্যে উপাচার্যের কাছে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments