আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার গেরা মারা কাকিলাকুড়া গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া (স্টেডিয়াম এর পার্শ্বের) গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর পুত্র মোঃ আমীর হোসেন (৩০)। ৬ জুন ২০২৪ সকাল সাড়ে ১০টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি অটো রিক্সা জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা। পুুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরামের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলার গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারের সময় আরও ২/৩ আসামী পালিয়ে যায়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক আসামীদের মধ্যে ১ জন তাদের পরিচিত। তাহা নাম- রেজুয়ান (২৮) পিতা- লোকমান হোসেন, শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের ৭ নং ওয়ার্ডে। অন্যান্য অজ্ঞাত পলাতক আসামীদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments