ডেস্ক রিপোর্ট: জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর উদ্যোগে বিদেশ থেকে টাকা পাঠানোর অ্যাপ ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্যান্টিনে ক্রোকারিজ সামগ্রী উপহার দেয়া হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্যান্টিনে এক হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন আইটেমের ৫১৪পিস ক্রোকারিজ উপহার দেওয়া হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর যৌথ আয়োজনে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ এর অ্যাম্বাসেডর ও মিডিয়া কো অর্ডিনেটর মাহমুদুল হাসান। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সদস্য আতিকুর রহমান। আরো বক্তব্য রাখেন ডিআরইউ সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সহ-আহবায়ক জিয়াউল হক সবুজ, সদস্য সচিব মো: মিয়া হোসেন, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ণ সম্পাদক ছলিম উল্লাহ মেজবাহ। আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ‘ট্যাপট্যাপ সেন্ড’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সাথে ভবিষ্যতে সাংবাদিকদের সাথে বিভিন্ন কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments