ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্কুলের জায়গা দখলের অভিযোগ উঠেছে জেলা মহিলা আওয়ামীগের অর্থ সম্পাদক আনারকলির বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে স্কুলের জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। শিক্ষার্থীরা স্কুলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টা অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে এই সড়কে চলাচলকারীরা দূর্ভোগে পড়েন। এসময় শিক্ষার্থীরা জেলা মহিলা আওয়ামীগের অর্থ সম্পাদক আনার কলির বিরুদ্ধে শ্লোগান দেয়। অবৈধ দখল থেকে স্কুলের জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।
রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূমি লীজগ্রহন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও স্কুলের অভিবাবক সদস্য আবু মোছার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান, মোহাম্মদ খলিল, ফেরদৌস আলম, সেলিম রেজাসহ স্কুলের শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষকরা।
তবে এই বিষয়ে জেলা মহিলা আওয়ামীগের অর্থ সম্পাদক আনার কলি জানান, যে জায়গায় আমি আছি সেটি আমার শ্বশুরের জায়গা। এখানে স্কুলের কোন জায়গা নেই। আমি কোন জায়গা অবৈধ ভাবে দখল করিনি।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments