সৈয়দ রাসেল আহমদ,সিলেট: নগরীতে আগামীকাল বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা। এসএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনার ৭ দিনের আল্টিমেটামের শেষ দিন আজ।
গত ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে- আগামী (২৩ সেপ্টেম্বর) থেকে প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে এসব অবৈধ যান চলাচল নিষিদ্ধ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির ট্রাফিক বিভাগ।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমপি সূত্র জানিয়েছে, সোমবার থেকে যেসব সিএনজিচালিত অটোরিকশা সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে মেট্রোপলিটন এলাকার বাহিরের সিএনজিচালিত অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। কোনোভাবেই মেট্রোপলিটন এলাকার বাহিরের অটোরিকশা নগরীতে প্রবেশ করতে পারবে না।
এসএমপি আরও জানায়, সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালককে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না।
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরবাসী, মোটরযান মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments