ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী ও বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় পৌর এলাকার দাতিয়ারায় পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। পুলিশ লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়ার আনজু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৫) ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের নাসিরপুর এলাকার কালু মিয়ার ছেলে শিহাব (১১)। নিহত অন্তর মিয়া পেশায় অটোরিকসা চালক ছিলেন। তিনি তার পরিবার পরিজন নিয়ে শহরের কলেজপাড়ায় ভাড়া থাকতেন। অপর দিকে শিশু শিহাব ভাদুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পড়াশুনা করতো।
স্থানীয়সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার সময় অন্তর মিয়া তার অটোরিকসা নিয়ে কাউতলী পৌছলে একটি যাত্রীবাহিবাস অটোরিকসাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
অপর দিকে বৃহস্পতিবার রাতে স্কুল শিক্ষার্থী শিহাব তার বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানের সাউন্ড বক্সের সামগ্রী নিয়ে অটোরিকসাযোগে শহরের দাতিয়ারা আসার সময় দাতিয়ারা টিভি ভবনের সামনে পৌছলে অটোরিকসাটি উল্টে যায়। এতে শিহাব আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলম বলেন, লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments