ডেস্ক রিপোর্ট: ২০২২ সালে হজে গমনেচ্ছু সম্মানিত হজযাত্রী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের নীতি মোতাবেক ২০২২ সনের হজযাত্রীগণের পাসপোর্টের মেয়াদ আগামী ৪ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত থাকতে হবে। অন্যথায় নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীগণের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদের নিমিত্ত নিম্নলিখিত করণীয়সমূহ অনুসরণ করতে হবে:
(ক) সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রে করণীয়:
১. সরকারি ব্যবস্থাপনাধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে (পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে) পাসপোর্ট পরিবর্তনের আবেদনকরত তথ্য হালনাগাদ করবেন;
২. একই সাথে সরকারি ব্যবস্থাপনায় যে সকল প্রাক-নিবন্ধিত ব্যক্তি নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে ন্যূনতম ০৪.০১.২০২৩ তারিখ মেয়াদ সংবলিত হালনাগাদ পাসপোর্টসহ নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন।
(খ) বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সির ক্ষেত্রে করণীয়:
১. বেসরকারি ব্যবস্থাপনাধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ স্ব স্ব এজেন্সির মাধ্যমে (পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে) ন্যূনতম ০৪.০১.২০২৩ খ্রি. তারিখ মেয়াদ সংবলিত পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন। উল্লেখ্য যে, সময় স্বল্পতার কারণে এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতাজনিত কারণে হজযাত্রীর প্যাকেজ স্থানান্তর/নিবন্ধন স্থানান্তর কার্যক্রম ব্যাহত হবে না।
২. হজযাত্রীর ভিসাযুক্ত পাসপোর্টের পেছনে (Back Cover) মোয়াল্লেম নম্বর, মক্কা/মদিনার আবাসনের ঠিকানা সংবলিত প্রিন্টেড স্টিকার সংযুক্ত করতে হবে। প্রিন্টেড স্টিকার সংযুক্ত করা সম্ভব না হলে কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীদের জেদ্দা/মদিনা বিমানবন্দর হতে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক দেশে ফেরত পাঠানো হতে পারে এবং সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করা হতে পারে।
৩. হজ গমন বিষয়ে যে কোনো হালনাগাদ তথ্য www.hajj.gov.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments