ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন ছুটি যোগ করেছে সরকার। ফলে আগামী ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করায় এবার টানা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে ঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদ উপলক্ষে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তের ফলে মাঝখানের ১৮ মার্চও ছুটির আওতায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামে যাতায়াত করেন। যাত্রীদের যাতায়াত সহজ করতে এবং চাপ কমাতে ছুটির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি দপ্তরগুলো আগামী ২৪ মার্চ থেকে পুনরায় খুলবে বলে জানা গেছে।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments