কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল, ৮ টি বেহুন্দী জাল, ৯ টি ছোট ফাঁসের চিংড়ি জাল ও ৬ মন জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। সোমবার দিনভর রাবনাবাদ, আন্ধারমানিক ও সাগর মোহনায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে ওইদিন রাত নয়টার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সম্মুখ্যে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জাটকা মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। পুড়িয়ে ফেলা জালের অবৈধ বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
কুয়াকাটা নৌ-পুলিশের ওসি আকতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments