ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুচ্ছের পক্ষে অবস্থান নিলে ভর্তি সংক্রান্ত কোনো কাজে অংশ না নেওয়ার ঘোষনাও দিয়েছেন তাঁরা। রোববার দুপুরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা না নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীবান্ধব মনে করা হলেও পরীক্ষার পরে আমরা দেখেছি এটি মোটেও শিক্ষার্থীবান্ধব নয়। এতে ভর্তিচ্ছুদের সময় ও আর্থিক হয়রানি বহুগুণে বেশি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো একটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে। সাংস্কৃতিক মননশীলতা কোনভাবেই এখানে তৈরি হবে না। বারংবার মেধাতালিকা প্রকাশ করার পরও প্রতিটি বিভাগেই আসন খালি থাকছে। এতে সেশনজট বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এসকল সমস্যা শর্তেও ইবি প্রশাসন যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয় তবে শিক্ষক সমিতির কোন সদস্য সে ভর্তি কার্যক্রমে অংশ নেবে না।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ সময় সভাপতি অধ্যাপক ড. মিজান‚র রহমান, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments