আজ পবিত্র শবে কদর

প্রকাশ : 05 Apr 2024
আজ পবিত্র শবে কদর

ডেস্ক রিপোর্ট: আজ পবিত্র শবে কদর। মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ রাত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সন্ধ্যার পর সারাদেশে পালিত হবে।
ধর্মপ্রাণ মুসলমানেরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে লাইলাতুল কদর পালন করবেন। মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস হাজার মাসের ইবাদতের চেয়ে এর রাতের ইবাদত উত্তর। পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।
পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরান নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদসহ বাসা বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।
পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।

সম্পর্কিত খবর

;