ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩

প্রকাশ : 26 Dec 2024
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৬৯ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৭৬ জন ও নারী ২৯৩ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৯৪ জন ও নারী ৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১ লাখ ৭১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৬৩ হাজার ৫৬৩ জন ও নারী ৩৭ হাজার ১৪৮ জন।


সম্পর্কিত খবর

;