মোংলা থেকে মোঃ নূর আলমঃ বিচারহীনতার আবর্তে আটকে আছে নারায়নগঞ্জের মেধাবী তরুন ত্বকীর মর্মান্তিক হত্যাকান্ড। আচমকা থেমে যায় বিচার প্রক্রিয়া। আজ পর্যন্ত আদালতে ত্বকী হত্যাকান্ডের অভিযোগপত্র দাখিল হয়নি। সচেতন নাগরিকদের সংগঠন হিসেবে এই অবস্থাকে ”সুজন” মেনে নিতে পারেনা। তাই ত্বকী হত্যাকান্ডের দশম বার্ষিকীতে দাড়িয়ে আমরা ত্বকী হত্যাকান্ডের বিচার দাবি করছি। ৬ মার্চ সোমবার সকালে মোংলার শাহাদাতের মোড়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির আয়োজনে মেধাবী তরুন তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকান্ডের বিচারের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধনে বক্তারা একথা বলেন।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক, মোংলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন নেত্রী ছবি হাজরা, সুষ্মিতা মন্ডল, সুজন নেতা শেখ রাসেল, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু, আলী আজম, নুহাদ আব্দুল্লাহ, নাঈম প্রমূখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন শুধুমাত্র ত্বকী হত্যাকান্ডই নয়, ২০১১ সালে সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকান্ডের একযুগ পেরিয়ে গেলেও তার অভিযোগপত্র আজও পেশ করা হয়নি। তদন্তকারি কর্মকর্তার পক্ষ থেকে ৯৫বার সময় বাড়িয়ে নেয়া হয়েছে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি নেই কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যারও। দেশব্যাপী মানবন্ধন কর্মসুচির মধ্য দিয়ে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সুজন’র অবস্থান থেকে আমরা সকল হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং সুবিচার দাবি করছি।
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নি ...
সব মন্তব্য
No Comments