আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫ হাজারের বেশী । উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও সেনা বাহিনী।
৬ ফেব্রুয়ারি সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে প্রথম শক্তিশালী ভূমিকম্প হয়।একই দিন প্রথম ভূমিকম্পের ১০ ঘন্টা পরে দ্বিতীয় বার ভূমিকম্প হয়।মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি কিছু অঞ্চলে ভুমিকম্প অনুভূত হয়েছে।
উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত এক শতাব্দীর মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮ভাগ। এটি স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭ দশমিক ৯ কিলোমিটার।
ভয়াবহ এই ভূমিকম্পে বিভিন্ন শহরে ৫ হাজার ৬শ’র বেশি ভবন ধসে পড়েছে। এর মধ্যে বেশ কিছু বহুতল আবাসিক ভবন রয়েছে। ভূমিকম্পের সময়ে লোকজন ঘুমিয়ে ছিল।
তুরস্কের ত্রাণ সংস্থা এএফএডি মঙ্গলবার বলেছে, কেবলমাত্র তুরস্কেই ৩১ হাজার ৬৪৩ জন মারা গেছেন।
সিরিয়ায় মৃতের সংখ্যা ৩ হাজার ৬৮৮ জন বলে উল্লেখ করা হয়েছে। দুই দেশে মোট প্রাণহানি ১৯ হাজার ৩শত জন বলে নিশ্চিত করা হয়েছে।
মৃতের সংখ্যা আরো বাড়বে। জাতিসংঘ ধারণা করছে ৫০ লাখেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে।
ইউক্রেন থেকে নিউজিল্যান্ড বিশ্বের অনেকগুলো দেশ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বরফ বৃষ্টি ও শুন্যের কাছাকাছি তাপমাত্রার কারণে সহায়তা কাজ ব্যাহত হচ্ছে।
এছাড়া কর্মকর্তারা বলছেন, বড়ো বড়ো বিমান বন্দর গুলো অকেজো হয়ে পড়েছে। এতে সহায়তার কাজ জটিল হয়ে পড়েছে। আরো রয়েছে তুষার ঝড় ও বরফ যা রাস্তায় চলাচলে বাধাগ্রস্ত করছে।
এদিকে নগরীর আতঙ্কিত বাসিন্দারা হিমশীতল রাতে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। অনেকে ঘরে ফিরতে ভয় পাচ্ছে।
এদিকে বছরের পর বছর গৃহ যুদ্ধে ধ্বংস হওয়া সিরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ এই ভূমিকম্পে আহতদের নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবরে বলা হয়েছে, আলেপ্পো, লাটাকিয়া, হামা ও টারটাসে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১৭ হাজার লোক নিহত হয়েছিল।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
সব মন্তব্য
No Comments