নাটোরে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান কে বের করে দিলেন বিএনপি নেতা কর্মীরা

প্রকাশ : 23 Sep 2024
নাটোরে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান কে বের করে দিলেন বিএনপি নেতা কর্মীরা

নাটোর প্রতিনিধি: নাটোরের লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বের করে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। এমন অভিযোগ করেছেন চেয়ারম্যান নুরুজ্জামান কালু। এঘটনার একটি  ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 


রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে।


ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু তার নিজ অফিসে বসে আসেন। হঠাৎ তিন থেকে চারজন যুবক সেখানে এসে তাকে ইউনিয়ন পরিষদ থেকে চলে যেতে বলেন। চেয়ারম্যান বসে কথা বলতে চাইলে তারা কথা না বলে দ্রুত ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যেতে তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু তার কার্যালয় থেকে বের হয়ে চলে যান।


ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন, টিসিবির পণ্য বিতরণের উদ্ভোধন করে আমার রুমে যেয়ে বসতেই বিএনপির কিছু লোকজন এসে বলে বাহিরে চলেন কথা আছে। কি কথা এখানেই বলতে বললে তারা উত্তেজিত হয়ে পরে। একপর্যায়ে বাধ্য হয়েই বাহিরে গেলে তারা বলে, 'আপনি আর ইউনিয়ন পরিষদে আসবেন না, বাসাতেই থাকবেন'। সেখানে স্থানীয় বিএনপির ফজলুর রহমান, রাজিব, সুমন এরা ছিল বাহিরে থেকে মফিজ, লাবু নেতৃত্ব দিয়েছে। এর আগে এরাই ইউনিয়ন পরিষদে ঢুকে  পরিষদের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে বলে হুমকি দিয়ে এসেছে।


এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার- চেয়ারম্যানরা যদি দুর্নীতি করে থাকে কিংবা অন্য অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া দরকার। কাউকে জোরপূর্বক বের করে দেওয়া উচিত নয়, এটা অন্যায়। আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সবাইকে শান্ত থাকার আহ্বান করেছেন, এবং তৃনমুল নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন কোন ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়। যদি কেউ অন্যায় করে সেটা যাতে আইনিভাবে মোকাবেলা করে, আইন নিজের হাতে তুলে না নেয়।



এবিষয়ে সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আকতার জাহান সাথী বলেন, বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছে। ততক্ষণে চেয়ারম্যান চলে যায়। টিসিবির পণ্য সুষ্ঠ ভাবে বিতরণ হয়েছে। 


নাটোর সদর থানার (ওসি)তদন্ত শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে বা এই ঘটনা সংক্রান্তে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।


সম্পর্কিত খবর

;