সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর আজ শুক্রবার (৩১ মার্চ ) এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর ফেসবুকে প্রচারিত ও পরপরই প্রত্যাহার করা এক প্রতিবেদনকে কেন্দ্র করে প্রথম আলোর প্রতিবেদককে আইন শৃংখলা বাহিনী কর্তৃক মধ্যরাতে তুলে নেয়া ও ত্রিশ ঘন্টা পর আদালতে হাজির ও জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণ, প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে ডিটিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা প্রদানের গত কয়েকদিনের ঘটনাবলীতে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, আইনমন্ত্রীসহ সরকারের বিভিন্ন স্তর থেকে বারবার কথা হয়েছে যে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানী করা হলে এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে তা যাচাই করার জন্য সেলে পাঠানো হবে। অথচ এই ক্ষেত্রে তার বরখেলাপই করা হোলনা কেবল এ নিয়ে যে সব পদক্ষেপ নেয়া হয়েছে তাতে ডিজিটাল নিরাপত্তা আইনকে নিপীড়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করার আরেকটি উদাহরণ তৈরী হয়েছে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, প্রথম আলোর কথিত প্রতিবেদনটি যদি উদ্দেশ্য প্রণোদিতও হয় তবে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিলের আইনী ও প্রাতিষ্ঠানিক বিধান রয়েছে। সে পথ না অনুসরণ করে ডিজিটাল নিরাপত্তা আইনের এহেন ব্যবহার সামনে নির্বাচনকে কেন্দ্র করে নিত্যনতুন চাপ সৃষ্টির উদ্দেশ্যে দেশী-বিদেশী মহল সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা খর্ব করার যে অভিযোগ করে চলেছে, প্রকারান্তরে তাদের হাতকেই শক্তিশালী করা হল। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে একই সময় নওগাঁও র্যাবের হেফাজতে মৃত্যুবরণকারী নারীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা রুজু করা ও যুগান্তরের ২ জনের সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইন মামলা রুজু করার বিষয়সমূহ উল্লেখ করা হয়।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, পার্টি একারণেই ডিজিটাল নিরাপত্তা আইনের নিপীড়ন মূলক ধারাসমূহ বাতিলের দাবী করেই আসছে এবং এখনও করছে। এবং আশা প্রকাশ করেছে ডিজিটাল আইন ব্যবহারসহ সংবাদপত্রের ও সাংবাদিকতার স্বাধীনতার হরণ করে এমন কার্য্যক্রম থেকে সরকার বিরত থাকবে।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments