জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তে শিক্ষার্থীদের জন্য ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের নতুন কলা ভবনের বিভাগীয় ৪১৭ নম্বর কক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালাটি শেষ হয় পাঁচটায়।
কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন ড. মো. মোজাম্মেল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “কর্মশালার ফলে শিক্ষকরা আর্থিকভাবে লাভবান হন। অনেক কিছু শিখেন। কিন্তু ফিরে এসে তা চর্চা চালান না। এই প্রথম দেখলাম সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষকরা কিছু শিখে এসে তা বিভাগের শিক্ষার্থীদের শিখানোর চেষ্টা করছেন।
তিনি আরো বলেন,“সাংবাদিকদের সত্য মিথ্যা যাচাই-বাছাইয়ের পাশাপাশি নৈতিক হওয়া উচিত। যে তথ্য পান তা তুলে ধরলে সমাজের কি প্রভাব পরবে তা খেয়াল রাখা উচিত।”
এছাড়া সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি রাকিব আহমেদ বলেন, “ফ্যাক্ট চেকিং আলোচিত একটা বিষয়। নতুন মাত্রায় ফ্যাক্ট চেকিং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য কর্মস্থলের সুযোগ তৈরি করবে। ডিজিটাল প্লাটফর্মে আমরা যাই দেখি তাই কিন্তু সত্য না। সত্য মিথ্যা যাচাই-বাছাই হচ্ছে ফ্যাক্ট চেকিং। আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের উপকারে আসবে বলে বিশ্বাস করি।
কর্মশালাটি পরিচালনা করেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব উজ্জ্বল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক জনাব সালমা আহ্মেদ।
প্রসঙ্গত, কর্মশালার ফ্যাক্ট চেকিংয়ের ইতিহাস ও এটির ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা হয়। তথ্য শনাক্তকরণের উপায় ও কিভাবে সমাজ এবং রাষ্ট্রে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ে তা শনাক্ত করা, তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার করে তথ্যকে ভেরিফাই, ছবি ও ভিডিও শনাক্তকরণ, ও ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক পলিসি আলোচনাসহ কর্মশালায় হাতে-কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়৷
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments