স্টাফ রিপোটার: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রতিবাদে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে ৬৭,৬৮,৬৯,৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (২২ নভেম্বর) ডেমরা ষ্টাফ কোয়ার্টার ও সাইনবোর্ড বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেমরা ষ্টাফ কোয়ার্টার মেইন রোড এলাকায় অবস্থান ও হরতাল বিরোধী মিছিল কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী, ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী,বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন জামাল,নজরুল ইসলাম বাবু, বৃহত্তর ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সুমন, ডেমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রহমান, ডেমরা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি আয়শা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments