ফরিদপুর(পাবনা) প্রতিনিধিঃ আগামীকাল বুধবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ফরিদপুর উপজেলার ৫৫ টি ভুমিহীন –গ্রহহীন পরিবারকে জমি সহ গ্রহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানা বিষয়টি উপস্থাপন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন গোলাপ , ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাফিজ সহ উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বলেন,চতুর্থ পর্যায়ে এ উপজেলায় ১৬৮ টি ঘরের নির্মাণ কাজ চলছে। ৫৫ টি ঘর আগামী কাল মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদেও মাঝে বরাদ্দ দেবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এর ৫৫ টি ঘর স্বচ্ছতার সাথে খোজ খবর নিয়ে দেওয়া হয়েছে। তবু ও যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তার বরাদ্দ বাতিল করা হবে।
নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
সব মন্তব্য
No Comments