এইচএসসি পরীক্ষা ২ জুলাই
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২ জুলাই ২০২৬ তারিখ থেকে ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। স্মারক নং-ডিএমপি/এমঅ্যান্ডপিআর/৭০৪ ও স্মারক নং-ডিএমপি/এমঅ্যান্ডপিআর/প্রেস বিজ্ঞপ্তি/৭১১ মোতাবেক জারি করা আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা শুরুর সময় থেকে শেষ হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপি বেশ কিছু নির্দেশনাও দিয়েছে। পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হতে বলা হয়েছে। ব্যক্তিগত গাড়িতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের সম্মুখে না নেমে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে এবং ফেরার সময়ও একই নিয়ম মানতে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রের নিকটবর্তী সড়কে কোনো যানবাহন পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা অর্থদণ্ডযোগ্য অপরাধ। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ পরীক্ষার্থী ব্যতীত অন্য সকল যাত্রীকে জরুরি প্রয়োজন ছাড়া যথাসম্ভব পরিহার করে চলতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ আগস্ট। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষাক্রমে আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি ২৮ জুলাই ২০২৬ তারিখে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই টিএসসি, ভিসি চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হন হাজারো ফুটব ...
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা ...
সব মন্তব্য
No Comments