পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী এক সেপ্টেম্বর শুক্রবার নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে।
সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর সকাল সাড়ে ৯ টায় মহান মুক্তিযুদ্ধের শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বৃক্ষরোপণ করা হবে।
এছাড়া রুয়েটের সকল শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে সকাল পৌনে ১০ টায় আনন্দ র্যালি বের হবে,যার নেতৃত্ব দিবেন উপাচার্য।
এছাড়া সকাল সাড়ে ১০ টায় পোস্টার প্রেজেন্টেশন এন্ড ইনোভেশন প্রজেক্ট আইডিয়া (Poster Presentation and Innovation Project Idea Contest) এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচীতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন,এটা এই প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ দিন এই দিনে সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রুয়েটকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। সবাইকে একটি পরিবারের মত জোটবদ্ধভাবে কাজ করতে হবে, যা রুয়েটের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments