স্টাফ রিপোটার: আমরা বিশ্বাস করেই গত নির্বাচনে অংশ নিয়েছিলাম বর্তমান সরকারের অধীনে। কিন্তু তারা দিনের ভোট রাতেই শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু। তিনি বলেন, তারা এখন ইভিএম-ইভিএম করছে। অর্থাৎ রাতের বেলা সিল মারতে হবে না। দিনের বেলা ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে তারা। এরকম মকারির নির্বাচনে বিএনপি যাবে না।
বুধবার (২৯ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
টুকু বলেন, যতক্ষণ একটি নিরপেক্ষ সরকার না আসবে বিএনপি সেই নির্বাচনে অংশ নিবে না। বিএনপি একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চায়। বিএনপি দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কাকে বলে। বেগম খালেদা জিয়া পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল। সেই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি পরাজয় বরণ করেছিল। এটাকেই বলে আসল গণতন্ত্র। এই সরকারের যদি সৎ সাহস থাকে তাহলে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসুক। আমরা যদি পরাজয় বরণ করি করব। তবে খেলাটা ফেয়ার চাই।
সিইসির চারদিনে ভোট করার প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, তিনি হাইব্রিড কিনা জানি না। আবার তিনি চারদিনে কেনো নির্বাচন করতে চান সেটাও জানিনা।
তিনি বলেন, বাংলাদেশ জন্মের আগে থেকেও আমরা একদিনেই ভোট করি। চারদিনে ভোট করার মানে হলো ভোটগুলো এনে ডিসি অফিসে রাখা, আর ডিসি অফিসকে কেউ বিশ্বাস করে না। সুতরাং এটি বাংলাদেশ হবে না।
এসময় বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, জুলাই সনদ আগামী সংসদ অধিবেশনেই বাস্তবায়ন করতে হবে। আজ ৩ জুলাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহী ...
সব মন্তব্য
No Comments