মোঃ মহশীন আলী, রংপুর অফিস: কয়েকটি অনলাইন ও সংবাদপত্রসহ স্থানীয় কতিপয় সংবাদকর্মী তাদের ফেসবুক আইডিতে ধর্ষণ ও ধর্ষণের সালিশে বিএনপির নেতার প্রভাবে ০৬(ছয়) হাজার টাকায় মীমাংসা-- এমন মিথ্যা ও আজগুবি খবর ছাড়িয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ আকতার হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন খবর ছাড়িয়ে তাঁর সুনাম ক্ষুন্ন করছেন এবং তাকে কলঙ্কিত করছেন মর্মে জানা যায়।
মিথ্যা এমন ভিত্তিহীন বানোয়াট খবর বিএনপির সভাপতি মোঃ আকতার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বলে দাবি করছেন অত্র এলাকার সর্বস্তরের আপামর জনসাধারণ। এসব প্রকাশিত ও প্রচারিত মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষ এসব মিথ্যা খবর প্রকাশকারী ও প্রচারকারীর যুক্তিসঙ্গত ন্যায়বিচার দাবি করেন।
খবরের সত্যতা ও আসল ঘটনা জানার জন্য সরজমিনে গিয়ে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের বাসিন্দা মৃত হামিদের পুত্র মোঃ একরামুল মুন্সি(৬৫), তার স্ত্রী, তার ছেলে, তার ছেলের বউ সহ আরো দুইজন দিনমজুর মহিলাকে নিয়ে তারা তার বর্গা নেওয়ার জমিতে গত ২১/৫/২০২৫ ইং তারিখে ভুট্টার মোচা ভাঙছিলেন। সেদিনই আসরের নামাজের ওয়াক্ত মুহুর্তে একই গ্রামের আব্দুর রশিদের কম বুদ্ধি সম্পন্ন প্রতিবন্ধী কন্যা রেমি আক্তার(১৮) ছাগলকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে একরামুল মুন্সির ভুট্টা খেতে যায়। সেখানে রেমি আক্তার ছাগলকে ঘাস খাওয়ার পাশাপাশি উক্ত একরামুল মুন্সির ভুট্টা ভেঙে বাড়ি নিয়ে আসতে চাইলে একরামুল মুন্সি বাধা দিয়ে ভুট্টাগুলো নিয়ে ধাক্কা দিয়ে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। মেয়েটি চিল্লা-হাল্লা ও কান্না করতে করতে বাড়িতে আসে। সে তার মা'সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিষয়টি জানাই। পরবর্তীতে রাতে তার বাবা ভ্যানচালক মোঃ আব্দুর রশিদ বাড়ি ফিরে আসলে তাকেও এ বিষয়ে জানাই। উক্ত ঘটনার গ্রাম্য সালিশের মাধ্যমে স্থানীয় নেত্রীবর্গ ও গ্রামবাসীর নিকট আব্দুর রশিদের বিচার দাবি করেন। গ্রাম্য সালিশে উক্ত বিএনপি সভাপতি মোঃ আকতার হোসেন, জামায়াত কর্মী মোঃ জয়নাল আবেদিন সহ গ্রামের প্রায় দুই শতাধিক লোক সেখানে উপস্থিত ছিলেন। মেয়েটির গায়ে হাত তোলার অপরাধে অভিযুক্ত একরামুল মুন্সিকে কান ধরে উঠা-বসা করা সহ ৬০০০ টাকা জরিমানা করা হয়। উক্ত সালিশের সিদ্ধান্ত মেয়ে ও মেয়ের পরিবার মেনে নেয়। কিন্তু কিছু কচক্রী মহলসহ জামায়াত কর্মী জয়নালের সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় জয়নাল ও তার সাঙ্গ-পাঙ্গসহ মেয়েটি ও মেয়েটির পরিবারকে ভুল বুঝিয়ে এবং চার লক্ষ টাকা আদায় করে দিবেন মর্মে একরামুল মুন্সির বিরুদ্ধে পরদিন ধর্ষণের অভিযোগ তোলেন। মিথ্যা ধর্ষণের অভিযোগ প্রতিষ্ঠিত করতে তারা উক্ত বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে ভুল বুঝিয়ে মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করা সহ স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়।
আব্দুর রশিদ, তার পরিবার এবং তার মেয়ে রেমি আক্তার এ বিষয়ে আমাদেরকে প্রথমে কিছু না বললেও পড়ে তা পরিষ্কারভাবে জানিয়েছেন। মেয়েটি আমাদেরকে বলেছেন যে, তাকে নাকি একরামুল মুন্সী ৫০০/(পাঁচেক) টাকা দিতে চেয়েছিল। অথচ নিউজ প্রকাশ করল ১০০/(একশত) টাকার লোভ দেখানো হয়েছিল। মেয়ে এবং তার পরিবারের কথা পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ ছিল।
এ বিষয়ে একরামুল মুন্সি ও তার পরিবার বলেন, ধর্ষণ কিংবা ধর্ষণ চেষ্টা যাই হোক না কেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা। এ ধরনের কোন ঘটনায় ঘটেনি। যা বর্ণনায় বলা হয়েছে তাই তারা আমাদেরকে জানিয়েছেন।
এ বিষয়ে জামায়াত কর্মী মোঃ জয়নাল আবেদীন বলেন, ধর্ষণ বা ধর্ষণ হওয়ার মত কোন ঘটনা তিনি প্রত্যক্ষভাবে কোন কিছু জানেন না। এবং তিনি সালিশে যা চেয়েছিলেন তার একটিও হয়নি। প্রকৃত ধর্ষণ হলে তিনি তার বিচার দাবি করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশেদুল হক জানান, এই বিষয়ে তাঁর কাছে কেউ কোন অভিযোগ করেনি। স্থানীয় কিছু সংবাদ কর্মী ও গণমাধ্যমের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি তিনি গভীর পর্যবেক্ষণে রেখেছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকতার হোসেন বলেন, বিষয়টি তার নিজ গ্রামেরই এবং উভয়পক্ষ তাঁর প্রতিবেশী ও আপনজন। ধর্ষণ বা ধর্ষণ সংশ্লিষ্ট কোন ঘটনা এমনকি মেয়েটির শ্লীলতাহানির মতো কোন ঘটনা ঘটেনি। যা ঘটেছিল তা মেয়েটিকে একটি ধাক্কা দেওয়ার ঘটনা মাত্র। আর সেই ঘটনার মেয়ের বাবার দাবিতেই এলাকার দুই শতাধিক লোক উপস্থিত থেকে একটি সালিশ বৈঠক হয়েছিল। সেই সালিশ বৈঠকে অভিযুক্ত একরামুল মুন্সিকে শাস্তি প্রদান করা হয় এবং জরিমানা স্বরূপ মেয়েটিকে দুইটি ছাগলের বাচ্চা ক্রয় করা বাবদ ৬(ছয়) হাজার টাকা দেওয়ার জন্য একরামুল মুন্সিকে বলা হয়। প্রভাব খাটিয়ে ধর্ষণ এবং ধর্ষণের মীমাংসা ৬ হাজার টাকায় মীমাংসা করার কথা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। এই বিষয়ে তাঁকে জড়িয়ে যে সমস্ত খবর প্রকাশ ও প্রচারিত হচ্ছে তা কেবলই তার সুনাম নষ্ট করার জন্য। তিনি আগামীতে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মর্মে কিছু কুচক্রী মহল এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ মহল মিলে উক্ত মিথ্যা ঘটনা সাজিয়ে তার বিরুদ্ধে এমন ভিত্তিহীন বানোয়াট খবর প্রচার করে তাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন মাত্র। যা খুবই দুঃখজনক। এবং এসব মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যে সকল ব্যক্তি এবং সংবাদ কর্মী তাঁর বিরুদ্ধে এমন মিথ্যা খবর ছড়াচ্ছেন তা তিনি আইনি প্রক্রিয়াসহ যা করার তা করার মাধ্যমে তিনি দ্রুতই তার প্রতিকার করবেন। তাঁর বিরুদ্ধে এবং তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে মর্মে তিনি তাঁর হিতাকাঙ্খী, সমর্থক ও সহযোগীদের উদ্দেশ্যে বলেন, এমন ষড়যন্ত্র ও মিথ্যা খবরে কেউ যেন বিভ্রান্ত ও বিচলিত না হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান ও বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠনে যে যে স্বপ্ন দেখিয়েছেন এবং কাজ করছেন তা যেন তিনি তাঁর এলাকাবাসীকে নিয়ে বাস্তবায়িত করতে পারেন-এই আশাবাদও তিনি পুনর্ব্যক্ত করেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও রহস্য উদ্ঘাটনসহ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কার ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রখ্যাত কবি, লেখক ও একসময়ের তুখোড় সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই প্রত্যাবর্তন প্রশাসনিক ও সাহ ...
সব মন্তব্য
No Comments