ডেঙ্গুতে ২৪ ঘন্টায় কোন মুত্যু নেই, আক্রান্ত ৫৩

প্রকাশ : 27 Dec 2024
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় কোন মুত্যু নেই, আক্রান্ত ৫৩


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১৯  জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ্পর্যন্ত ডেঙ্গুতে ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৭৬ জন ও নারী ২৯৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট এক লাখ ৭৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৩ হাজার ৫৯৭ জন ও নারী ৩৭ হাজার ১৬৭ জন।


সম্পর্কিত খবর

;