স্টাফ রিপাের্টার: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১২:১০টায় ধানমন্ডি থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত এই দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে আদালতের একাধিক সাজা পরোয়ানা ও অসংখ্য মামলা বিচারাধীন ছিল।
ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সর্বমোট ৩৯১ টি পরোয়ানা রয়েছে। মোহাম্মদ রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় সর্বমোট ২৬৩ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৮৩ টি সাজা পরোয়ানা এবং ১৮০ টি সিআর পরোয়ানা। অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৩০ টি সাজা পরোয়ানা এবং ৯৮টি সিআর পরোয়ানা রয়েছে।
দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments