ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর গোখরা সাপের কামড়ে আরজিনা খাতুন(৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৭ টায় ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আরজিনা খাতুন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানাযায়, গৃহবধু আরজিনা খাতুন ভোরে বাড়ির পাশে অবস্থিত টয়লেটে যাওয়ার পথে সাপে কামড়িয়ে দেয়। তখন এ ঘটনায় গুরুত্ব না দিলেও ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শরীরে যন্ত্রনা শুরু হয়। অবস্থা খারাপ হলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আরজিনা খাতুনকে মৃত ঘোষনা করেন।
পরে ওই বাড়িতে ওঝা(সাপুড়ে) এসে একটি গোখরা সাপ উদ্ধার করে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থে ...
সব মন্তব্য
No Comments