চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুলাই রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের মিডিয়া সেলে নেজারত শাখার ডেপুটি কালেক্টর শেখ সালমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, কয়েক দিনের অবিরাম বর্ষণে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ধস, সড়কে পানি ও কাদামাটি জমে যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে জেলার সব প্রাথমিক বিদ্যালয় একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে গণমাধ্যমেও জানানো হয়েছে।
বুধবার রাতেই একাধিক গণমাধ্যমে জরুরি ঘোষণা হিসেবে বিষয়টি প্রচার করা হয়। প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ করা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিশুদের ঘরে নিরাপদে রাখতে এবং নদী-ছড়া ও পাহাড়ি ঢল থেকে দূরে থাকতে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে যথারীতি ক্লাস চালুর কথা রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, বন্ধের এ দিনের ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তীতে সমন্বয় করে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাদের পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
সব মন্তব্য
No Comments