ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১১, মামলা ৪৯

প্রকাশ : 16 Aug 2026
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১১, মামলা ৪৯

স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৬৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।


অভিযানকালে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি। এছাড়া এক হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন এবং চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।


এ ছাড়া অভিযানে একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড এবং সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ।


ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

;