রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিট কর্তৃক উপজেলা পর্যায়ে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব পদমর্যাদার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাপোর্ট সার্ভিস অ্যান্ড কো-অর্ডিনেশনের প্রোগ্রাম ম্যানেজার ডা. তৃপ্তী বালা,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম,সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. শাহনাজ খান,বরিশাল জেলা পরিবার পরিকল্পনা অফিসের এমও সিসি ডা. এম. ফরিদুজ্জামান,বানারীপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুৃর আলম প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিন। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সদস্য ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,বানারীপাড়ার অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা.নাদিরা পারভীন প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির,বাইশারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন,সমবায় কর্মকর্তা আফসানা শাখী,পৌরসভার প্যানেল মেয়র মনিরা আক্তার ময়না,প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments