দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে:পরিবেশমন্ত্রী
স্টাফ রিপোটার: দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে বলে জানিয়েছেন
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
শুক্রবার (১৪ জুন)রাজধানীর মুগদায় '২৩ ই জুন: বাংলাদেশ আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। ফলে ঐ এলাকায় খাদ্য উৎপাদন হবে না। লবণাক্ততা ঢাকার কাছে চলে আসবে। বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ। আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গাছপালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বৃক্ষরোপণ অত্যাবশ্যক। গাছ কাটা অপরাধ। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী উপকূলীয় এলাকায় ৫০০ মিটার সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে যাতে ঝড় জলোচ্ছ্বাস থেকে দেশ রক্ষা পায়। জাতীয় এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা ৯ আসনকে বেছে নেয়ার জন্য যুবলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি ও বনজ সম্পদ রক্ষায় যুবলীগের সহায়তা গ্রহণ করা হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপির সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা-সহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা গাছের চারা রোপণ এবং বিতরণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments