আজ শুভ জন্মাষ্টমী

প্রকাশ : 25 Aug 2024
আজ শুভ জন্মাষ্টমী

ডেস্ক রিপোর্ট: আজ শ্রী কৃজ্ঞের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী ।হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মষ্টমী পালন করবেন।


জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।


হিন্দু পুরাণ মতে , ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী কৃজ্ষ জন্মগ্রহণ করেন।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি , সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠান জন্য মহাবতার ভগবান শ্রীকৃষের আর্বিভাব ঘটেছিল।

এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ইসকনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি।

শ্রীকৃষের জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে বিভিন্ন কর্মসুচি পালিত হবে।

সম্পর্কিত খবর

;