ডেস্ক রিপোর্ট: আজ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে শিক্ষক পদ এন্ট্রি ধরে ১১তম গ্রেডে বেতন নিধারণ, ১০ বছর ও ১৬ বছর পূতিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান এই ৩ দফা দাবিতে আজ ৫ মে ২০২৫, সোমবার, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ১ঘন্টা কর্মবিরতির কর্মসূচি পালিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৬টি সংগঠন ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ তিন দফা দাবিতে গত ২৩ এপ্রিল আন্দোলন-কমসূচি ঘোষনা করে। তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত ১ঘন্টরা কর্মবিরতি পালিত হয়। ইতিমধ্যে প্রাথমিকের অন্যান্য সকল সংগঠন এই দাবি ও কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে।
গত বছর ৫ আগস্টের পরপরই অন্তর্বতিকালীন সরকার বিভিন্ন সেক্টরের সংস্কার ও বৈষম্য নিরসনে কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ২০২৪ প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মঞ্জুর আহমদকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কনসালটেশন কমিটি গঠন করা হয়। ৩ মাসের মধ্যে সুপারিশ জমা দেবার কথা থাকলেও প্রায় ৫মাস সময় লেগে যায়। কমিটি ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে সুপারিশমালা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন। তার পর তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলো সুপারিশ বাস্তবায়নের জন্য এখনো কোন দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন বলেন, আমরা আমাদের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয়ের সাথে বৈঠক করি। উনারা আমাদের সব সময়ই আশার বানী শুনিয়েছেন।
বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয় খুবই আন্তরিকতার সাথে কাজ করছেন বলে আমরা জানি। আমরা কনসালটেশন কমিটির সুপারিশের সামান্য একটু সংস্কারের দাবি জানিয়েছি। কনসালটেশন কমিটির সুপারিশ-শিক্ষক ১২তম গ্রেড, চার বছর পরে সিনিয়র শিক্ষক ১১তম গ্রেড, সহকারী প্রধান শিক্ষক ১১তম সাথে দায়িত্ব ভাতা পাবেন এবং প্রধান শিক্ষক ১০ম গ্রেডে বেতন পাবেন। আমরা শুধু মাত্র চার বছরের শর্তটা তুলে দিয়ে শিক্ষক এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড দাবি করেছি। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমলাতান্ত্রিক জটিলতায় আবার আটকে আছে এই সুপারিশের বাস্তবায়ন। আমরা কোন ধরনের জটিলতা বুঝি না। সরকারের নিকট আবেদন কনসালটেশন কমিটির সুপারিশের সামান্য সংশোধন করে দ্রুত বাস্তবায়ন করুন।
আমরা দলমত নিবিশেষে সকলকে আহ্বান জানাই কর্মসূচি সফল করে দাবি আদায়ে সক্রিয় হন।
আজকের কর্মসূচি সফলভাবে পালন করায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সারাদেশের সকল শিক্ষকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
কর্মসূচি:
১. ৫ মে ২০২৫ ইং তারিখ থেকে ১৫মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত ১ঘন্টা কর্মবিরতি
২. ১৬ মে ২০২৫ ইং তারিখ থেকে ২০মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি
৩. ২১ মে২০২৫ ইং তারিখ থেকে ২৫মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি
৪. ২৬ মে ২০২৫ ইং তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments