ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ কমরেড মণিসিংহের মৃত্যুবার্ষিকীতে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের ৩৩তম মৃত্যু বার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে স্বাধিকার অর্জনের সংগ্রামসহ সারাজীবন শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন কমরেড মণিসিংহ। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়েও গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া গেরিলা বাহিনী গঠন করে তিনি প্রত্যক্ষ যুদ্ধে অসাধারণ অবদান রেখে ছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ত্যাগ ও সততার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এ বিপ্লবী নেতা যুগযুগ ধরে তরুণ প্রজন্মের জন্য আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কমরেড মণিসিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। জাতি গঠনে কমরেড মণিসিংহের মতো সৎ ও ত্যাগী রাজনীতিকের অবদান যুগেযুগে স্মরণীয় হয়ে থাকবে।
আমি কমরেড মণি সিংহের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
জয়বাংলা।
বাংলাদেশচিরজীবীহোক।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ ...
ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এস ...
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর স্বাভাবিক জ ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
সব মন্তব্য
No Comments