স্টাফ রিপোর্টার: দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল বুধবার ২ জুলাই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬। এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে।
৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। তত্ত্বীয় পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন। ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৩ হাজারের বেশি। এর মধ্যে ছাত্র ১ লাখ ৩৭ হাজার এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার। রাজশাহী বোর্ডে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। যশোর বোর্ডে মোট ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন এবং ছাত্র ৫৭ হাজার ৫ জন। কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৬০৬ জন এবং ছাত্রী ৫৭ হাজার ১৯৬ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ১১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৮৯৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষায় মোট ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৫৫২ জন এবং ছাত্রী ৩০ হাজার ৪১২ জন।
এবারের পরীক্ষা পূর্ণ সিলেবাসে, পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। কোভিড-১৯ এর পর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও ২০২৬ সাল থেকে আবারও পূর্ণাঙ্গ সিলেবাসে ফিরেছে এইচএসসি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, ছাত্রীদের অংশগ্রহণ বাড়া শিক্ষাব্যবস্থার জন্য ইতিবাচক। তবে ছাত্রদের অংশগ্রহণ কিছুটা কমার কারণ খতিয়ে দেখা হবে।
পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভিজিল্যান্স টিম গঠন এবং কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা আবশ্যিক প্রথম পত্রের পরীক্ষা।
চট্টগ্রাম অফিস: বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতির পর আজ সোমবার ২৭ জুলাই থেকে আবার শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষা। এর মধ্য দিয়ে প্রায় তিন সপ্তা ...
স্টাফ রিপোর্টার: ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমিশনের ওয়েবসাইটে এ ফল ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি মিড ডে মিলের টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজ ...
চট্টগ্রাম অফিস: বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই রোববার থেকে আবার শুরু হবে। পরীক্ষার্থীরা বর্তমানে ঘোষিত নিয়মিত র ...
সব মন্তব্য
No Comments