উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে ৭৫ বছরের বৃদ্ধা মনোয়ারা বেগমকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধা এখন বিভিন্ন বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় ও থানার অভিযোগ সুত্রে যানাজায় উপজেলার ওটরা গ্রামের মৃত চেরাগ আলী ঘরামীর স্ত্রী মনোয়ারা বেগম (৭৫) তার ছেলে শাহিন ঘরামীকে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় একটি আধাপাকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। এ ব্যাপারে বৃদ্ধার ছেলে শাহিন ঘরামী জানান সংসারে অভাব অনটনের কারনে চাচাতো ভাই চুন্নু ঘরামীর কাছ থেকে কয়েক বছর পূর্বে সুদ বাবদ ১০ হাজার কখোনো ৫ হাজার করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করি। পরবর্তীতে ৫ শতাংশ জমি লিখে নেওয়ার কথা বলে জোর পূর্বক সব জমি লিখে নিয়েছেন বলে প্রচার করছেন। এমন কি আমার বৃদ্ধ মাকে তার বসবাসকৃত ঘর থেকে বের করে দেয়। মনোয়ারার সৎ ছেলে লাল মিয়া ঘরামী জানান তার মা বাদি হয়ে উজিরপুর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। তিনি এখন মানবেতর জীবনযাপন করছে। অভিযুক্ত জুয়েল ঘরামী জানান তারা শাহিন ঘরামীর কাছ থেকে ৪ বছর পূর্বে ঘর সহ ১৩ শতাংশ জমি ক্রয় করেছেন। তবে দলিলে কোথায়ও ঘর বিক্রির কথা উল্লেখ নেই। স্থানীয় নুরে আলম চৌকিদার জানান বৃদ্ধ মনোয়ারাকে ঘর থেকে বের করে দেওয়া চরম অন্যায়। ঘর বিক্রির কথা আমি শুনিনায়। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান আমি এই থানায় নতুন যোগদান করেছি।অভিযোগ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments