স্টাফ রিপোটার; জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী ২৯ জুন থেকে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে। সেদিন চট্রগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সকল বিভাগ, জেলা ও মহানগরে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক দলের সভায় কর্মসূচী সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের বিশেষ সহকারী, শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক এম, নাজিম উদ্দিন, সহ শ্রম সম্পাদক হুমায়ন কবির খানসহ শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments