ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা’কে সাময়িক বরখাস্ত করেছে, যা, আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে তাকে নির্বাচনী ব্যবস্থা থেকে ছিটকে পড়ার মতো একটা আইনী চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে।
প্রায়ুত প্রধানমন্ত্রী হিসাবে তার আট বছরের মেয়াদ শেষ করেছেন বলে বিরোধী দলগুলোর আনা একটি অভিযোগ আদালত সর্বসম্মতি ক্রমে শুনানি করতে সম্মত হয়।
আদালত এক বিবৃতিতে বলেছে, বিচারকগণ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রায়ুতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘(প্রায়ুত) প্রধানমন্ত্রী হিসাবে তার অব্যাহতির পক্ষে (৫-৪) সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে এবং ২৪ আগস্ট, ২০২২ থেকে আদালতের রায় না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।’
সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে, বর্তমান উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান এই পদের জন্য পছন্দের প্রার্থীদের মধ্যে রয়েছেন।
থাই রাজনীতিতে সেদেশের সাংবিধানিক আদালতের ভূমিকা পালন এটাই প্রথম নয়। এই আদালত ২০০৬ এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনের ফলাফল বাতিল করে।
রাজতন্ত্রের দেশটির ২০১৭ সালের সংবিধান অনুয়ায়ী প্রধানমন্ত্রী মেয়াদ মোট আট বছর। বিরোধী দলগুলোর বলেছে, প্রায়ুত যিনি ২০১৪ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করেছিলেন, তিনি মেয়াদ শেষ করেছেন।
আদালতের রুলিংয়ের আগে মঙ্গলবার কয়েকশ’ সরকার বিরোধী বিক্ষোভকারী ব্যাংককের গণতন্ত্রের স্মৃতিস্তম্ভে সমাবেশ করেছে এবং তারা আরও বিক্ষোভের পরিকল্পনা করেছে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments