আনিছ আহমেদ ( শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল বুধবার দুপুরে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এ ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা জালালী আশরাফ জিলানী, বিংস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার, ইউপি সদস্য জাহিদুল হক মনিরসহ সদর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিংস প্রকল্পের অধীন এলাকার দরিদ্র জনগনের মাঝে ছাগল বিতরণের যে কর্মসূচি গ্রহণ করেছে তা অত্যন্ত সময়োপযোগি। ছাগল পালনের মাধ্যমে হতদরিদ্র জনগণ তাদের অবস্থার পরিবর্তনের মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টিগত অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। পরে উপস্থিত অতিথিরা সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের মাঝে ২টি করে মাদি ছাগল বিতরণের মধ্য দিয়ে ছাগল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ৬০ টি পরিবারের মধ্যে মোট ১২০টি ছাগল বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments