কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উৎসব মুখর পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের এসএসসি বা সমমানের পরীক্ষা। রবিবার সকাল দশটায় প্রায় দেড় বছর পর দেড় ঘন্টার পুর্নবিন্যাসকৃত সংÿিপ্ত সিলেবাসে এ পরীক্ষা শুরু হয়। করোনা সংক্রমনরোধে প্রতিটি হলে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি বেঞ্চে ২ জন এবং ৪ ফুট দৈর্ঘ্যরে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থী অংশ নেয়। প্রতিটি কেন্দ্রে একটি আইসোলেশ সেন্টার, মেডিকেল অফিস ও মেডিকেল টিমের সদস্যদের লক্ষ করা গেছে। এদিকে দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারায় খুশি অভিভাবকরা।
সংশিøষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় এসএসসি সাধারণ ২৩২৭ জন, এসএসসি দাখিল পর্যায়ে ৯৯২ জন এবং এসএসসি ভোকেশনাল পর্যায়ে ২৪১ জনসহ ৫ টি কেন্দ্র এবং ৩ টি ভেন্যুতে মোট ৩৫৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।
শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানান, অনেক দেরিতে হলেও পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো.আবদুর রহিম জানান, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে এই কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান জানান, এ উপজেলার কলাপাড়া এবং মহিপুর থানার ৫টি কেন্দ্র এবং ৩টি ভেন্যুতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি, সমমান এবং ভোকেশনাল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments