স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের বিধান অনুসরণ করা হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, ২০ জুলাই সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ওইদিন সকালে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হবে। এরপর বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১৩ মে শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২২ মে। প্রায় ১৯ লাখ পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। বিধান অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। শিক্ষা বোর্ডগুলো সে অনুযায়ী ২০ জুলাই টার্গেট করে ফল প্রস্তুতের কাজ শেষ করছে।
ফল জানতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd অথবা www.eboardresults.com এ প্রবেশ করে পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলে ফলাফল পাবে। এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে 2026 লিখে 16222 নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে। উদাহরণ: SSC DHA 123456 2026। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil MAD রোল 2026 এবং কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC TEC রোল 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN নম্বর এন্ট্রি করতে হবে। ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক সেট ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও ফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আসছে না। আগের নিয়ম অনুযায়ীই অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সব মিলিয়ে ২০ জুলাই দেশের লাখো শিক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ আজ সোমবার, ১ জুন ২০২৬ থেকে পুনরায় চালু হয়েছে। ছুটি শেষে প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ...
এল.আলি:কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের আয়োজনে পালিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয় ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামায়াত ঈদের দিন সকাল ৭:৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মহিলা মুসল্লীদের জন্য পৃথক প্রবেশ পথ ও পৃথক প্যা ...
সব মন্তব্য
No Comments