কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। দীর্ঘ বছর ধরে প্রাকৃতিক দূর্যোগ কিংবা অমাবস্যা-পূর্নিমায় জোয়ারের পানিতে তলিয়ে থাকে বাড়ি-ঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। এমন অবস্থায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে বসবাসরত প্রায় ২৫০টি পরিবারের। তাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। মানবেতর জীবনযাপন করছে ওইসব পরিবার। তাই এসব থেকে মুক্তি পেতে ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নদীর তীরে জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। কোমর সমান পানির মধ্যে বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচীতে ওই গ্রামের নরী-পুরুষরা অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম ফকু, আব্দুল আজিজ মোল্লা, মো.শাহীন মোল্লা, মো.সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো.মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা.হালিমা আয়শা এবং মেহেদী হাসান সহ আরও অনেকে।
বক্তারা বলেন, তাদের এ অসহনীয় দূর্ভোগ থেকে বাচানো হোক। তাই স্লুইসগেটসহ বেড়িবাঁধ নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাই।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments