আখাউড়ায় কল্লা শহীদ (র.) মাজারের ওরশ স্থগিত

প্রকাশ : 09 Aug 2024
আখাউড়ায় কল্লা শহীদ (র.) মাজারের ওরশ স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ পীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের সাতদিন ব্যাপী বার্ষিক ওরশ স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি। আজ শনিবার থেকে ওরশ শুরু হওয়ার কথা ছিল। শুক্রবার সকালে মাজার শরীফ হল রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওরশ স্থগিতের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যে মাজার সম্পাদক রফিকুল ইসলাম খাদেম বলেন, ১০ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত সাতদিন কল্লা শহীদ (র.) মাজার শরীফের বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা কওে মাজার কমিটির এক সভায় এ বছর ওরশ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান। যেহেতু এ বছর ওরশ অনুষ্টিত হবেনা তাই এসময়ে ভক্ত-আশেকানকে মাজার শরীফে না আসার জন্য অনুরোধ করেন তিনি।

এদিকে, মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী ওরশ স্থগিতের বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তিতে ওরশ স্থগিত করায় ভক্তবৃন্দকে ১০ থেকে ১৬ আগষ্ট পর্যন্ত খড়মপুর মাজারে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। 

এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বেও আহমেদ খাদেম, এম. এন. এইচ দুলাল খাদেম, রুস্তুম কামরান খাদেম, মোজাম্মেল  হক খাদেম, মোঃ সাইফুল ইসলাম খাদেম রোজভেল্ট, মোঃ সুহেল খান খাদেম,  মোঃ সোহাগ খান খাদেম ও মোঃ শাকির উদ্দিন খাদেম প্রমুখ।  

উলেøখ্য, আখাউড়া পৌর শহরের খড়মপুরস্থ হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহ পীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের সারা দেশে ব্যাপক পরিচিত রয়েছে। প্রতি বছর ওরশ উপলক্ষে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত-আশেকানরা সমাগত হয় এই মাজারে। ওরশ উপলক্ষে জিকির আজকার, ওয়াজ মাহফিল ও ওরশের ৫ম দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা কওে বিশেষ মোনাজাত করা হয়ে থাকে। এছাড়া ওরশকে কেন্দ্র কওে মাজার সংলগ্ন মাঠে মেলা বসে। 


সম্পর্কিত খবর

;