বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃংখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিউমার্কেটের সামনে অবস্থান নিয়ে মিরপুর সড়ক অবরোধ করে রেখেছে সাত কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরনের সংর্ঘষের আশংকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানাগেছে, পাঁচ দফা দাবি নিয়ে রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। শিক্ষার্থীদের অভিযোগ এসময় প্রো-ভিসি মামুন আহমেদ তাদের প্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করেছে।
সাত কলেজের শিক্ষার্থীরা প্রাে-ভিসি মামুনকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করার জন্য এক ঘন্টার সময় দেন। বেঁধে দেওয়া সময় অতিক্রম হলে তারা প্রাে-ভিসির বাসভবন ঘেরাও কর্মসুচি দিয়ে নীলক্ষেত মোড়ের বিশ্ববিদ্যালয় প্রবেশ মুখে জড়ো হয়। এ খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাল্টা অবস্থান নেয়। এক পর্যায় তারাও নীলক্ষেত মোড়ে লাঠিছোটা নিয়ে এগোতে থাকলে সাত কলেজে শিক্ষার্থীরা সরে গিয়ে নিউমার্কেটে সামনে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিউমার্কেট মোড়ে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় উভয় পক্ষকে সরিয়ে দিতে আইনশৃংখলা বাহিনী সাউন্ড গ্রেনেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থেকে সড়ক অবরোধ করে রেখেছে। প্রো-ভিসি ভুল স্বীকার না করলে তারা রাত জেগে সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। মিরপুর সড়ক অবরোধের কারনে গুরুত্বপূর্ণ সড়কগুরোতে যানজট ছড়িয়ে পড়েছে।
এরআগে সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সাইন্সল্যাবের চার ঘন্রটার মত অবস্থান কর্মসুচি পালন করেন।
সাত কলেজের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো-
২০২৪-২৫ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, শ্রনী কক্ষের ধারন ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবেনা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে ও সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments