তালার খেশরায় জাল টাকা সহ আটক ১

প্রকাশ : 05 Apr 2022
No Image

তালা প্রতওনিধিঃ সাতক্ষীরার তালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র‌্যাব) -৬ এর বিশেষ অভিযানে পঞ্চাশ হাজার টাকার জাল নোট সহ আতাউর রহমান (৪৯) নামক একজনেেক আটক করা হয়েছে। সে তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র।

মঙ্গলবার বিকালে তালা উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র‌্যাব) -৬খুলনা এর বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে খেশরার মুড়াগাছা এলাকা হতে আতাউর রহমান (৪৯) কে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী করিলে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জাল টাকা সহ আটককৃত আসামীকে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু পূর্বক জেলা হাজতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত খবর

;