কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পরিবহন কারনে কুয়াকাটা-ঢাকাগামী তিনটি বাসের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবহন তিনটি হলো আব্বাস, অন্তরা ও মীমজাল। এ সময় ওই তিনটি বাস থেকে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সাড়ে ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)কৌশিক আহম্মেদ। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরন করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ২০০ কেজি ইলিশ, ২০০ কেজি পোয়া, ১৮০ কেজি ডাডি ও ৪৮০ কেজি লইট্যা মাছ জব্দ করা হয়েছে। যা রাতেই বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা মধ্যে ওইসব বাসে পরিবহন করার দায়ে তিনটি বাসের চালককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments