ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন গঠন বিষয়ে আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।
প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। সন্ধ্যায় দলটির চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়। তারা নির্বাচনি আইন প্রণয়নসহ ৫ দফা দাবি পেশ করেন। তারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটে। তারা সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন। এছাড়া তারা নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড সরকার ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা রেডিও টেলিভিশনসহ সকল গণমাধ্যমে প্রচার বাধ্যতামূলক করার প্রস্তাব দেন।
পরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। প্রতিনিধিদল নির্বাচনি আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব পেশ করেন। তারা একটি আধুনিক নির্বাচন ব্যবস্থা বা পদ্ধতি গ্রহণের প্রস্তাব করেন। তারা প্রতিটি নির্বাচনি কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও প্রস্তাব করেন। তারা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাহী বিভাগসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা একান্ত অপরিহার্য। তিনি বলেন, এজন্য জনগণের মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments