বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ক্লাস আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩১ মার্চ থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে। এ দিন বিভাগগুলো স্ব-স্ব তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন করবে। পরবর্তীতে মে মাসে কেন্দ্রীয় ভাবে ওরিয়েন্টেশন হবে।
প্রসঙ্গত, বশেমুরবিপ্রবি ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত নাম্বারের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর ২০২৬ রোববার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১ ...
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
সব মন্তব্য
No Comments