ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে বঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে পোশাক পরিচ্ছদসহ নানা ঈদ সামগ্রী দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে সামাজিক সংগঠন “হারাবোনা ৯০” এর বন্ধুমহলের উদ্যোগে এই মানবিক কর্মসূচী পালন করা হয়। এসময় ৭শ অসহায় ও বঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মাত্র ৫ টাকায় শার্ট, প্যান্ট, গেঞ্জি, স্কার্ট, ফ্রক, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ আনন্দ হউক সবার। এমন ভাবনা থেকেই সংগঠনের বন্ধুমহল একযোগ হয়ে সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করার জন্য এই কর্মসূচী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল বন্ধুদের এক মিলনমেলায় পরিণত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসক, আইন শৃংখলা বাহিনীতে কর্মরত, শিক্ষক, সরকারি চাকুরীজীবী, এডভোকেট, সাংবাদিক, ব্যবসায়ীসহ বন্ধু মহলের সদস্যরা অংশগ্রহন করেন। সকলে যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ালে ঈদ আনন্দ সবাই উপভোগ করতে পারবে। বন্ধু মহলের কর্মসূচীতে যে ৫ টাকা নেয়া হয়েছে তা পরবর্তীতে ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা হবে।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments