আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, বিপর্যয়কর ও ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা ১শ’তে পৌঁছাতে পারে বলে আশংকা করা হচ্ছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে মাদুরো বলেন, ইতোমধ্যে ৩৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। এই ট্রাজেডিতে লাশের সংখ্যা প্রায় ১শ’তে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, রাজধানী কারাকাস থেকে ৫০ কিলোমিটার দূরের লাস তেজেরিয়াসে শনিবার রাতে টানা প্রবল বৃষ্টির কারনে ভয়াবহ ভূমিধস হয়। এতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটি কাদা ও আবর্জনায় ঢাকা পড়ে।
নিখোঁজ লোকদের সন্ধানে তিন হাজারেরও বেশি উদ্ধারকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments