ডেস্ক রিপোর্ট: মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
নর্থ-সাউথ মেট্রো লাইন থ্রিতে শনিবার পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শেইনবাম সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। অনেকেই সামান্য পরিমাণ আহত হয়েছে। তাদের হাসপাতালে যাওয়ারও প্রয়োজন পড়ছে না। তবে দুর্ভাগ্যবশত একজন প্রাণ হারিয়েছে।
আহত যাত্রীদের অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেয়ার ছবি টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে।
উল্লেখ্য, মেক্সিকোতে মেট্রো সার্ভিস চালু হয় ১৯৬৯ সালে। মোট ১২টি লাইনে ২২৬ কিলোমিটারে মেট্রো ট্রেন চলছে। স্টেশনের সংখ্যা মোট ১৯৫টি।
কয়েকটির মধ্যে মেট্রোয় সবচেয়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটে ২০২১ সালের মে মাসে। মেট্রো ব্রিজ ধসে ২৬ জন নিহত ও অনেক লোক আহত হয়েছে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
সব মন্তব্য
No Comments